শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে নারী গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক নারী। তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

​সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​আটককৃত নারীর নাম আমেনা আক্তার (৩২)। তিনি ঢাকা জেলার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

​গজারিয়া থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কাদের ভূঁইয়া বলেন, ‘আমরা গোপন সূত্রে খবর পাই ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘‘পাঁচমিশালি’’ নামে একটি রেস্টুরেন্টের সামনে অস্ত্র বেচাকেনা হবে। 

এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা সেখানে অভিযান চালাই। এ সময় ওই রেস্টুরেন্টের সামনে অবস্থান করা আমেনা আক্তার নামে এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে একজন মহিলা পুলিশের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আমেনা আক্তারের দাবি অস্ত্র বেচাকেনা নয়, প্রাক্তন স্বামীকে ফাঁসানোর জন্য অস্ত্রটি ক্রয় করেছিলেন তিনি।

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার অস্ত্র আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close