শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়: সানাউল্লাহ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনো চার শতাধিক পিস্তল এখনো হারানো আছে। এটা আমাদের দুশ্চিন্তার কারন। আবার স্বস্তিরও কারন আছে, ১৩ ডিসেম্বর থেকে শুরু করে পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে ডেভিল হান্ট ফেইজ টু শুরুর পর। চেকপয়েন্ট অপারেশন রেনডমলি করতে হবে যেন কেউ(সন্ত্রাসী) এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ বোধ না করে করে।’

সোমবার (২৬ জানুয়ারি)  বিকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল,  ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সাথে মত বিনিময়কালে উত্তরে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আরো বলেন, ‘আনসার বাহিনীর জন্য বলবো কোন ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে দাঁড়াতে না পারে। কারণ গত নির্বাচন গুলোতে এটিই বড় একটি চ্যালেঞ্জ ছিল।’

সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ও সকল আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ককে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close