যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএম রফিকুল ইসলাম।
কেকে/ এমএস