শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
‘আদালত এখন বন্ধ হবে, যদি খোলা হয় বম মারা হবে’
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আদালত এখন বন্ধ হবে। আবার জানুয়ারিতে চালু হবে। আর যদি খোলা হয় তাহলে বম মারা হবে’—এমন হুমকিসূচক লেখা সংবলিত একটি চিরকুট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালত প্রাঙ্গণে জজের কক্ষে প্রবেশপথের দেয়ালে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। একই ধরনের আরেকটি চিরকুট আদালতের এএসএম মেহেদী হাসান নামে এক আইনজীবীর কক্ষ থেকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চিরকুট দুটো নজরে আসার পর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে। 

পরিস্থিতির প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালতের নাজির রবিউল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়শনের পক্ষ থেকেও আরেকটি জিডি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিচারপ্রার্থী বলেন, আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা নেই এটা খুবই দুঃখজনক। যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে যে এই কাজটি করেছে তাকে চিহ্নিত করা যেত। একই ধরনের দুটো চিরকুট বিষয়টি কিছুটা জটিলও মনে হচ্ছে। 

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালতের অ্যাডভোকেট ও সরকারি কৌশলি (এলজিপি) এএসএম সারোয়ার জাহান বলেন, আদালত প্রাঙ্গণে হুমকিসূচক চিরকুট পাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের কাজ যে করেছে তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, আদালত প্রাঙ্গণ ও এক আইনজীবীর কক্ষে পাওয়া হুমকিসূচক চিরকুটের ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণকে পুলিশি টহল ও গোয়েন্দা সংস্থার নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আদালত   চিরকুট   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close