শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে সড়কের পাশের গাছের গুঁড়ি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ‍উপজেলায় মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে গড়ে ওঠা বিভিন্ন করাতকল মালিকদের এ আল্টিমেটাম দেয় যৌথবাহিনীর দলটি।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যোগাযোগ ব্যবস্থায় যাতে বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটি, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস।

এ বিষয়ে সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরানো না হয়, তাহলে বিধি মোতাবেক কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   সড়কের পাশে   গাছের গুঁড়ি   আল্টিমেটাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close