শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
করিমগঞ্জে ডেকে এনে খালাতো ভাইকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধ নিষ্পত্তির কথা বলে খালাতো ভাইকে নিজের বাড়িতে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গোলাপদিয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বায়েজিদ (২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের ইব্রাহিমের ছেলে। 

অভিযুক্ত রাকিবুল হাসান রকি (৩০) করিমগঞ্জের জয়কা ইউনিয়নের গোলাপদিয়াহাটি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও মাদকাসক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ নিষ্পত্তির কথা বলে খালাতো ভাই বায়েজিদকে নিজের বাড়িতে ডেকে আনে রাকিবুল হাসান রকি। বসতঘরে বসে কথা কাটাকাটির একপর্যায়ে রকি দা দিয়ে বায়েজিদের গলায় কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে বায়েজিদ ঘর থেকে বের হলে পেছন দিক থেকে তাকে আবারও কোপ দেওয়া হয়। এরপর বায়েজিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রাকিবুল হাসান রকি পালিয়ে যান। পরে স্থানীয়রা বায়েজিদকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আলম জানান, 

অভিযুক্ত রকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  করিমগঞ্জ   খালাতো ভাই   কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close