রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভোট দিবেন ব্যালটে, পাহারাদার বসাবেন কেন্দ্রে কেন্দ্রে : মামুনুল হক
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘৫৪ বছরের শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্যই ২৪’-এর জুলাই বিপ্লব হয়েছিল। বাংলার দামাল সন্তানেরা বুক পেতে মাঠে নেমেছিল। বুলেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আবু সাঈদেরা। যে রক্ত দিয়েছিল তা প্রতিষ্ঠার জন্য এ জুলাই সনদ। ‘হ্যাঁ যদি জয়লাভ করে, তাহলে গণঅভ্যুত্থান জিতে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।’ 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে রিকশা প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

সভায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১-দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গাজী শেখ নুরে আলম হামিদীর পক্ষে রিকশা প্রতীকে ভোট চান।

মৌলভীবাজার- ১ দাঁড়িপাল্লার আমিনুল ইসলাম, মৌলভীবাজার- ২ দাঁড়িপাল্লার সাহেদ আলী, মৌলভীবাজার- ৩ দেওয়াল ঘড়ির আহমদ বিলাল ও মৌলভীবাজার- ৪ রিকশা প্রতীকের শেখ নুরে আলম হামিদীকে ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সভায় মামুনুল হক আরও বলেন, 

‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে।’

আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসের অবসান চায়। দেশের মানুষ পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না। দুর্নীতিমুক্ত ইনসাফ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করে সংসদের পাঠাতে হবে।’

‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যেমে দেশকে স্বাধীন করা হলেও ৭১’-এর পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লোটপাট ও দুর্নীতির কারণে দেশের মানুষে ভাগ্যের পরিবর্তন হয়নি। সে কারণে জুলাইর গণঅভ্যুত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুনরায় পরিবর্তনের পথে চলছে। এরইমধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারো রুখে দাঁড়াবে।’

মামুনুল হক বলেন, 

‘ফ্যাসিবাদ, আধিপত্যবাদ শক্তি ও পেশি শক্তি দিয়ে ভোটের ছিনতাই করা যাবে না।’

গণভোটে হ্যাঁ ভোট ও ব্যালটে ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাহারাদার বসানোর গুরুত্বারুপ করেন তিনি। 

মামনুল হক মৌলভীবাজার চারটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা, দেওয়াল ঘড়ি ও রিকশায় ভোট দেয়ার অনুরোধ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরুণা মাদ্রাসার ছদরে মুহতামিম সাইদুর রহমান বর্ণভী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ন মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজি, মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত দেওয়াল ঘড়ির প্রার্থী আহমদ বিলাল, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম শেখ আফজল হামিদী বর্ণভী, রিকশা প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট রশিদ আহমদ হামিদী, মাওলানা হাদি আলম হামিদী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোট   ব্যালট   পাহারাদার   কেন্দ্রে   মামুনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close