রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
শিশুবান্ধব নগর গড়ার লক্ষ্য ডিএনসিসির : এজাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:২১ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার সুরক্ষায় রাজধানীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

‘সেইফগার্ডিং দ্য রাইটস অব ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন অ্যাহেড অব দ্য ১৩থ ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন ২০২৬’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো (এলইইডিও)। সহযোগিতায় ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএনসিসির সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে তিনি বলেন, “একটি শহরে দূষণের সবচেয়ে বড় প্রভাব পড়ে শিশুদের ওপর। শিশুরাই সবচেয়ে ভলনারেবল গোষ্ঠী। আমাদের লক্ষ্য শিশুবান্ধব নগর গড়ে তোলা, যেখানে শিশুদের শ্বাস নেওয়ার মতো পরিবেশ ও খেলার জায়গা থাকবে।”

তিনি আরও বলেন, 

“আমাদের আরবান সোশ্যাল সেফটি নেট অত্যন্ত দুর্বল। জাতীয় সেফটি নেট কর্মসূচিগুলো গ্রামভিত্তিক হওয়ায় শহরের মানুষের প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হয়নি।”

বৈঠকে কী-নোট স্পিকার ছিলেন তরুণ সাংবাদিক মাহফুজা সুলতানা মুন্নি। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার বন্ধে সকল পক্ষকে সচেতন ও দায়বদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে লিডো পথশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর জন্য ১২ দফা ইশতেহার ঘোষণা করে। প্রস্তাবিত ইশতেহারে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে— পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন, সব শিশুর বৈধ পরিচয় নিশ্চিতকরণ, কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ চালু, শিশু হেল্প ডেস্ক স্থাপন, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা, জরুরি আবাসন ব্যবস্থা, কারিগরি প্রশিক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিশুদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার না করার সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে শিশু অধিকারকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও তরুণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শিশুদের অধিকারকে রাজনৈতিক অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং সুবিধাবঞ্চিত শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার না করার বিষয়ে সব দলের প্রতি অনুরোধ জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিশুবান্ধব নগর   ডিএনসিসির   এজাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close