সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
রাজনীতি
বিএনপি ফ্যামিলি কার্ড দেয়ার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : আসিফ মাহমুদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, ‘বিএনপির ভাতার কথা বলে ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ কার্ড দেয়ার নামে বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।’    

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার টাউনহল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা।

সভায় আসিফ মাহমুদ আরও বিএনপির উদ্দেশ্যে বলেন, 

‘ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে আপনাদের।’

কুমিল্লা বিভাগ সম্পর্কে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করে রেখেছিল, আমরা যদি নির্বাচিত হই কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে। অন্তবর্তী সরকারে থাকাকালে সময় যে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়েছিল, সেগুলোর দ্রুত বাস্তবায়ন করা হবে।’

ধানের শীষ, দাড়িপাল্লা রিক্সা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘গণভোটে হ্যাঁ সীল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে।’

‘আজ দেখলাম পুরোনো কায়দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিস্ট  আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না।’

পরে তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। 

পথসভায় বক্তব্য রাখেন কাজী দ্বীন মোহাম্মদ, শফিকুল আলম (হেলাল), নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ফ্যামিলি কার্ড   বিভ্রান্তি   আসিফ মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close