শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
সচিবালয়ে কড়াকড়ি, অননুমোদিত প্রবেশের দায়ে কারাগারে তিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রেখে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ কঠোরভাবে বাস্তবায়ন ও নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন মো. আলিফ শরীফ ও মো. আশিক। তারা সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার সই জাল করে অবৈধ পাস তৈরি করে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেন।

তদন্তে জানা যায়, 

মো. আলিফ শরীফ দীর্ঘদিন ধরে সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত এবং এর আগে বহু ব্যক্তিকে এ ধরনের অবৈধ পাস তৈরিতে সহায়তা করেছেন।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে মো. আলিফ শরীফকে ১ মাসের কারাদণ্ড এবং মো. আশিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধের সঙ্গে সম্পৃক্ত আরও একজনকে শনাক্ত করা হয়। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলম। অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকেও মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম তৎপর রয়েছে। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সচিবালয়ে কড়াকড়ি   অননুমোদিত প্রবেশ   আটক   কারাগার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close