রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিবেশী যেসব দেশে তেহরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সেই দেশ ‘শত্রু’ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২৭ জানয়ারি) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ প্রতিবেশী দেশগুলোকে এ সতর্কবার্তা দিয়েছেন। 
 
তিনি বলেন, ‘যদি প্রতিবেশী দেশের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই প্রতিবেশী দেশগুলোকে তেহরান ‘শত্রু’ হিসেবে বিবেচনা করবে।’
 
‘প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু। তবে যদি তাদের ভূমি, আকাশসীমা বা জলসীমা ইরানে হামলার জন্য ব্যবহার করা হয় হয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’
 
এদিকে, 

ইরানের বিরুদ্ধে কোনো ‘শত্রুতামূলক’ সামরিক কর্মকাণ্ডের জন্য নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
 
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি এক্সে দেয়া পোস্টে বলেন, ‘ইউএই নিশ্চিত করছে যে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে আমাদের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা ব্যবহারের অনুমতি দেয়া হবে না।’
 
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মাঝে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতায় রক্ষায় ‘ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
 
মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম দেশগুলোর পক্ষ থেকে তেহরানের প্রতি সমর্থনের জন্য পেজেশকিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্রের হামলা   প্রতিবেশী দেশ   ইরানের হুঁশিয়ারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close