শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাজ্জাদ হোসেন নামে এক সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দুই দফা অভিযান চালিয়ে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের আহাদ আলীর ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী ও সহযোগী জান্নাত আক্তার। অভিযানে তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার  করা হয়।

সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা সাজ্জাদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জার্মানির তৈরি একটি পিস্তল তার কাছে থাকার কথা স্বীকার করেন।
রাতে অস্ত্র উদ্ধারে সাজ্জাদকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেয়।পরে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করে। এসময়  বাড়ি থেকে কয়েকটি দেশীয় ধারাল অস্ত্রও উদ্ধার  করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   সেনাবাহিনীর অভিযান   বিদেশি পিস্তল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close