শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার
গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:১১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন চর চাষী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মোবারক সরকার ওই এলাকার কুখ্যাত নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য অস্ত্রটি গজারিয়া থানায় হস্তান্তর করা হবে।

​মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ‘সেনাবাহিনী থানায় অস্ত্রটি হস্তান্তর করার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close