শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জামালপুর-৩ আসনে একই গ্রামের তিন এমপি প্রার্থী
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও কৌতূহল।

প্রার্থীরা সবাই জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলা পুর গ্রামের বাসিন্দা। তারা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভ।

জানা গেছে, জামালপুর-৩ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একই গ্রাম থেকে তিনজন প্রার্থী হওয়ায় এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

তিন প্রার্থীই দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের বাড়ি একই গ্রামে অবস্থিত এবং ভোট প্রদান করবেন একই ভোটকেন্দ্রে।

স্থানীয়দের মতে, একই গ্রামের তিনজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবারের নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close