রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন আজিজুল হক কলেজের ১০৮ শিক্ষার্থী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ থেকে চলতি বছরে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ১০৮ জন শিক্ষার্থী। এ সাফল্যে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান ও অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এবছর এমন ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে কলেজটি। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের নিয়মিত ও বিশেষ কোচিংপ্রাপ্ত শিক্ষার্থীরাও রয়েছে।

গত বছর এই কলেজ থেকে ৯৩ জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। সরকারি মেডিকেল কলেজ ছাড়াও ঢাকা, রাজশাহী, প্রকৌশলসহ বিভিন্ন সরকরি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন আরো ৪১২ জন শিক্ষার্থী।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম  বলেন, আজিজুল হক কলেজ সবসময়ই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্বাবধান শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করে। 

তিনি আরও বলেন, শিক্ষকদের প্রচেষ্টার পাশাপাশি  অভিভাবকদের যথেষ্ট  সচেতনতা ছিল। এবছর ১০৮ জন শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া আমাদের জন্য গর্বের। এটি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফল।

ভর্তি পরিক্ষায় ঢাকা মেডিকেল ৫০ তম স্থান পাওয়া শিক্ষার্থী তাসফিয়াতুন নওরিন বলেন, আমি কখনোই তথকথিত ‘টপার’ ছিলাম না, বাবা- মা লেখাপড়ার জন্য চাপ না দিয়ে আমার উপর ভরসা রেখেছেন। পাশাপাশি শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ছাড়া এই পথ পাড়ি দেয়া সম্ভব ছিল না।

আরেক শিক্ষার্থী জাবি বিন মাসুদ বলেন, শিক্ষকদের সঠিক গাইডলাইন আমাকে স্বপ্ন পুরনে সাহায্য করেছে। ভবিষ্যতে কার্ডিওভাসকুলার বিশেষজ্ঞ হিসেবে নিজেকে গড়ে তুলে মানব সেবায় নিয়োজিত থাকতে চাই।

সফল শিক্ষার্থীরা আরো জানান, কলেজের একাডেমিক পরিবেশ, নিয়মিত মডেল টেস্ট ও শিক্ষকদের পরামর্শ তাদের মেডিকেল ভর্তি প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা ভবিষ্যতে দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সরকারি আজিজুল হক কলেজ দীর্ঘদিন ধরেই বোর্ড পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এবারের মেডিকেল ভর্তিতে ১০৮ জন শিক্ষার্থীর সাফল্য সেই ধারাবাহিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিল। 

একটি কলেজ থেকে একসাথে এত সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় অভাবনীয় সাফল্য উদযাপন করেছে কলেজ কর্তৃপক্ষ।গত ২৭ জানুয়ারী মঙ্গলবার উচ্চ মাধ্যমিক ভবনে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত  সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শাখার সহকারী  ইনচার্জ ফিরোজ মিয়া।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close