শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নওগাঁয় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান। 

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তার এই আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। 

নওগাঁ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, ‘দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। 

আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   বিএনপি   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close