বান্দরবান ৩০০নং আসনের বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে পথসভা করেছে বান্দরবান জেলা বিএনপি।
বুধবার (২৮ জানুয়ারী) বান্দরবান সদরের জর্জকোট এলাকা থেকে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা এর নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোটরদের মধ্যে প্রচারণা করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময় পথসভায় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, ‘দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে।’
তিনি আরো বলেন,‘পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর আশা-আঙ্খাকার প্রতিফলন হচ্ছেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী।’
এসময় তিনি বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
পথসভা ও লিফলেট বিতরনকালে বিএনপির বান্দরবান জেলা কমিটির যুগ্ন-আহবায়ক লুসাই মং, যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ন-আহবায়ক আবিদুর রহমান, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট উম্যাসিং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এমএফ