শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।”

বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কাফরুল হাইস্কুল থেকে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, “২০১৮ সাল থেকে এই এলাকায় জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং এটি কোনো নতুন বিষয় নয়। যেহেতু এই এলাকা থেকে নির্বাচন করছি, সেজন্য এই এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “সবাই যেন সুন্দর, ভদ্র এবং সুশৃঙ্খলভাবে প্রচারকাজ পরিচালনা করেন।” জনগণের ওপর আস্থা রাখার এবং জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

এছাড়াও ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করে এবং সেখানকার শিশুদের অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন জামায়াত আমির।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close