সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজনীতি
ইসি ও গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।

এলাকার পরিবর্তন এবার সম্ভব জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “অনেক পার্ক, খেলার মাঠ দখল হয়েছে। মাদকের প্রকাশ্য কারবার রয়েছে। ‎গ্যাস, বিদ্যুৎ, ভূমিদখলসহ বিভিন্ন সমস্যার কথা বলছে মানুষ। তাদের কথার ওপর ভিত্তি করেই ইশতেহার তৈরি হচ্ছে।”

‎চাঁদাবাজি সারা দেশের মতো এই আসনেও বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, “এই সমস্যা নিরসনে কাজ করবো। এছাড়া স্কুল, হাসপাতাল, ড্রেনেজ সিস্টেমসহ বেশকিছু বিষয়ে কাজ করবো। ওয়ার্ডভিত্তিক ইশতেহারও করা হচ্ছে।”

জুলাই সনদ বাস্তবায়ন করাই প্রথম লক্ষ্য বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “দেশ যে ভারতীয় আধিপত্যবাদে আটকে রয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হবে।”

গণভোটের পক্ষে তিনি বলেন, “আপনারা দলকে ভোট না দিলেও অন্তত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন। ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এলাকার সন্তান হিসেবে এই প্রত্যাশা করি।”

গত মঙ্গলবার ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহঅবস্থান আর আগেরমত নেই অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্তাসহ নারীদের ওপর হামলা হচ্ছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ইসি   গণমাধ্যম   নাহিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close