সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
আইনি লড়াই শেষে চেয়ারম্যান হিসেবে শপথ সাঈদ আহমদের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নে দীর্ঘ চার বছর পর সব রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতা অতিক্রম করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা মজলিসের সদস্য অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমদ।

বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট ইদ্রিস মোল্লাসহ বার কাউন্সিলর নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে বক্তব্যে চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমদ বলেন, ‘৫ জানুয়ারি ২০২২ সালের নির্বাচনে আমি বিজয়ী হওয়ার পরও ব্যালট পেপারে ওভাররাইটিং করে দুর্নীতিবাজ প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় ফলাফল পরিবর্তন করা হয় এবং মরহুম শামসুল আলমকে বিজয়ী ঘোষণা করা হয়।’

তিনি আরও বলেন, ‘গত ১৫–১৬ বছর ধরে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে আমি ন্যায় ও সততার পথে ছিলাম বলেই আল্লাহ তায়ালা আজ সত্যের বিজয় দেখিয়েছেন।’

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ৪নং বারগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করে তিনি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত রেখে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।’

এ সময় স্থানীয় এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করায় বারগাঁও ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে বারগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘদিনের স্থবিরতা কাটবে এবং স্বাভাবিক কার্যক্রম দ্রুত গতিতে শুরু হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close