শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
আমি ভদ্র মানুষ, ধৈর্যের বাঁধ সহজে ভাঙবেন না : পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “মির্জা আব্বাস সাহেব যদি আমাকে উসকানি দিয়ে ঝগড়ায় জড়াতে চান, আমি শুধু এটুকু বলতে চাই—আমি ভদ্র মানুষ, আমার ধৈর্যের বাঁধ সহজে ভাঙবেন না। আপনার গুন্ডা বাহিনী দিয়ে নাসিরকে পিছিয়ে দেওয়া যাবে—এটা ভুল ধারণা।”

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস এমপি হলে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। কিন্তু তিনি কি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবেন? তিনি কি দুর্নীতি বন্ধ করতে পারবেন?”

“আমি মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি—বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাংকিং করা হয়, তাহলে মির্জা আব্বাস হবেন অন্যতম গডফাদার ক্রিমিনাল। আজ আমি বেঁচে আছি বলে কথাগুলো বলছি, মৃত্যুর পর প্রমাণ পাবেন—বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস।”

গতকালের হামলার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকাল আমাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা প্রমাণ করে তিনি একজন ভয়ংকর ক্রিমিনাল।”

নিজের অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমার বিরুদ্ধে কোনো জায়গায় চাঁদাবাজির অভিযোগ নেই। ইলেকশন কমিশন নিয়ম থাকার পরও ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পক্ষে ভোট দিয়েছে। এটা কেমন নির্বাচন কমিশন?”

তিনি বলেন, “আমাদের জীবন বোনাস লাইফ। গতকাল মেরেছেন, মার সহ্য করেছি। মির্জা আব্বাসের আমলনামা বাংলাদেশের মানুষ জানে। একজন চোর, বাটপার যদি নিজেকে ভদ্র মানুষ বলে—তাহলে আমরা কোন সমাজে বাস করছি?”

শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমি ভোট কয়টা পাব সেটা মুখ্য নয়। চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাবো।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পাটওয়ারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close