সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরিক্ষার্থী নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্কুলের বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার নামুইট–সিমলা আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে নেহাল (১৭) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নেহাল ছোটবেলা থেকেই নন্দীগ্রামে তার নানার বাড়িতে বসবাস করে পড়াশোনা করছিলেন। আগামীকাল ২৯ জানুয়ারি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন রয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন নেহাল ও লিমন। পথিমধ্যে নামুইট–সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জ দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   সড়ক দুর্ঘটনা   এসএসসি পরিক্ষার্থী   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close