রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বাঞ্ছারামপুর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলায় আমিন (সার্ভেয়ার) সমিতির ২৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এ. কে. এম. আব্বাসকে সভাপতি এবং মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। উপজেলার সোবানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতি। সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি এ. কে. এম. আব্বাস।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন , সহ-সভাপতি: জাকির আমিন, এমদাদুল হক, ইদ্রিস আমিন ও মো. শাহজাহান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: রমজান আলী। যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ফারুক মিয়া ও মো. শরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: মো. আদেল হোসাইন। 

সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাদির, হুমায়ন কবির, মো. শরিফুল ইসলাম (গাজী), মো. রাজীব মিয়া ও নুরুল ইসলাম। কোষাধ্যক্ষ: মো. রাকিব। দপ্তর সম্পাদক: মো. সুজন। সহ-দপ্তর সম্পাদক: শরিফুল ইসলাম তিরাম। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আল আমিন।

প্রচার সম্পাদক: মো. মোস্তফা মিয়া। তথ্য ও যোগাযোগ সম্পাদক: মো. বদিউজ্জামান। সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক: জাকির হোসেন। ক্রীড়া সম্পাদক: নুর মোহাম্মদ (বাঞ্ছারামপুর)। আইন সম্পাদক: নুর মোহাম্মদ। ধর্ম সম্পাদক: আব্দুল হাই (গাজী)। সহ-ধর্ম সম্পাদক: মুফতি মনিরুল ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদক: হাজিয়া বেবী বিনতে বাছেদ।

সম্মেলনে বক্তারা বলেন, নবগঠিত এ কমিটি উপজেলার আমিনদের পেশাগত অধিকার সংরক্ষণ, সমস্যা সমাধান এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close