মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নাচোলে প্রাণীসম্পদ কর্মকর্তাসহ পাঁচজনকে মুচলেকা নিয়ে খালাশ
নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার প্রাণীসম্পদ  কর্মকর্তা ডা. কাউসার আলী ও কর্মচারীদের যোগসাজসে হাসপাতালের গো-খাদ্য ও ওষুধ পাচারের সময় স্থানীয় জনতা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাতেই পুলিশ তাদেরকে ওই হাসপাতালে রেখে ২ জনকে থানায় নিয়ে যান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। পাচারের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রহস্যজনক কারণে অভিযুক্তদের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী বাজারের নাইটগার্ড দোস্তমহাম্মদ জানান, ডিউটি করার সময় রাত সাড়ে ১২টার দিকে ইউএলও এবং ৫/৬ জন কর্মচারী মিলে একটি স্টিয়ারিং গাড়িতে ফিডের বস্তা ও ওষুধ ভর্তি করছিলেন। বিষয়টি তিনি ইউনও, ওসি ও লেবার সর্দার রিপনকে জানান। 

রিপন উপস্থিত হলে তারা দ্রুত গাড়ী থেকে মালামাল নামিয়ে ফেলে। রাতে নাচোল থানার অফিসার ওসি আছলাম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থি হয়ে কর্মকর্তা ও কর্মচারীদেরকে রেখে গোমস্তাপুর উপজেলার বোয়ালীয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ক্রেতা গাজু আলী(৪৮) ও একই উপজেলার বচনাটোলা গ্রামের আবুল কালামের ছেলে স্টিয়ারিং চালক ফারিকুল (৪৯) কে আটক করেন। 

ক্ষুব্ধ জনতা বুধার সকাল ১০টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া ও নাচোল থানার (ওসি) আছলাম আলী অভিযুক্তদের থানায় নিয়ে যান। 

হাসপাতাল থেকে গো-খাদ্য ও ওষুধ পাচারের সাথে জড়িতরা হলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী, কর্মচারী আশিক, নারায়ন, মাহিদুর ও বাবু। 

ইউএলওর সহযোগিতায় মূ্ল্যবান সরকারী মালামাল হাসপাতাল থেকে রাতের বেলায় পাচারের ঘটনাটি তদন্তের নামে মুচলেকা নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেয় প্রশাসন। 

এ ঘটনায় সচেতন মহলে সমালোচনা শুরু হয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close