সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় ব্যাপক প্রস্তুতি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ৩১ জানুয়ারি শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। 


বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাঠ পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টিম। 

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার, জাতীয় যুব শক্তির নেতা জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ভিপি জাহাঙ্গীর হোসেন, লিয়াকত শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎মাঠ পরিদর্শন শেষে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়ার অন্যতম কারিগড়, মানবিক নেতা, জামায়াতের আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, ছাত্রশিবিরের সেক্রেটারী সিগবাতুল্লা ও ঢাকসুর ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ৩১ জানুয়ারি শনিবার সকালে চৌদ্দগ্রাম আসবেন।’ 

এ জনসভাকে ঘিরে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভাকে স্বাগত জানিয়ে মিছিল ও প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন নেতাকর্মীরা।আশা করছি, লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে চৌদ্দগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা হবে ৩১ জানুয়ারির জনসভা, ইনশাআল্লাহ। এ জনসভায় সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close