রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      
দেশজুড়ে
সোনাগাজীতে অসহায় পরিবারের পাশে হাজী সফি উল্যাহ ফাউন্ডেশন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এক বিধবা নারীর পরিবারের স্বাবলম্বী হওয়ার পথ সুগম হয়েছে।

বিধবা ফাতেমা দীর্ঘদিন ধরে তিন কন্যাকে নিয়ে নানা ও শ্বশুরবাড়িতে বসবাস করছেন। চরম অভাবের মধ্যেও তিনি মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় আগ্রহী করে তুলছেন। এরই অংশ হিসেবে তিনি তার এক মেয়েকে পাশের একটি বাড়িতে সেলাই প্রশিক্ষণ দেন। তবে অভাবের সংসারে একটি সেলাই মেশিন কেনার সামর্থ্য তার ছিল না।

বিষয়টি সাংবাদিক মো. হাবিবুল ইসলাম রিয়াদের মাধ্যমে জানতে পারেন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান বাবু। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাতেমার মেয়ের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

বুধবার (২৮ জানুয়ারি) চর দরবেশ ইউনিয়নের আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের পরিচালক সিরাজ উদ্দিন, আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রনি মজুমদার, সোনাগাজী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শেখ আবদুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন, সোনাগাজী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেলাই মেশিন পেয়ে ফাতেমা বলেন, “আমি হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ। আমার মেয়ের পাশে এভাবে দাঁড়ানোর জন্য। সেলাই মেশিনের উছিলায় আমার পরিবারের সচ্ছতা আসবে।”

হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের পরিচালক সিরাজ উদ্দিন বলেন, “এভাবেই কাজ করে যাচ্ছে আমাদের এ ফউন্ডেশন। আর আগামীতেও কাজ করেই যাবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আপনার, আমার ক্ষুদ্র দান-সদকা পাল্টে দিতে পারে অন্যের জীবন এবং গড়ে দিতে পারে সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close