মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
বিএনপি এমন বাংলাদেশ বির্নিমাণ করবে যেখানে কেউ গুম হবে না : সালাহউদ্দিন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৫:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে।’ 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচনি গণসংযোগ চকরিয়ার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে ও নির্বাচনি পৃথক পথসভায় অনুষ্ঠিত  হয়েছে।

তিনি বলেন, ‘জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে, যে সরকারের মালিক হবে সকল জনগণ। জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার পছন্দের প্রার্থীকে দিবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কোনোদিন এই কথা শুনতে না হয় কেউ গুম হয়েছে।’ 

কোন মাকে যেনো সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোন মানুষ গুম হবেনা। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির কর্মসূচি, বিএনপির প্লান, পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি মানুষের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দিবে। আমরা মনে করি অন্য যে রাজনৈতিক দল গুলো নির্বাচন করছেন তারাও তাদের কর্মসূচি,পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদের টা পছন্দ করলে তাদেরও ভোট দিবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এমনই হওয়া উচিত।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘কিন্তু একটা দল তা না করে তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবেন বলে ধোঁকাবাজী করছে তাদের থেকে সাবধান থাকতে হবে। গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।’
 
নির্বাচনি প্রচারণা ও পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রস্তাবিত মাতামুহুরী উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাবেক সহসভাপতি আবু মোয়াজ্জেম চৌধুরী, মাস্টার সরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close