সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ধানক্ষেতে নেমে চারা রোপণ করলেন বিএনপি প্রার্থী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচির খামার উল্লাপাড়া এলাকার একটি মাঠে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক নুর নবী। কাদামাটিতে পা ডুবিয়ে সারি ধরে চারা লাগাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় হঠাৎ পাশে এসে দাঁড়ান সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম। জুতা খুলে তিনিও নুর নবীর সঙ্গে ধানের চারা রোপণ শুরু করেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কৃষক নুর নবীর জমিতে এ দৃশ্য দেখা যায়। রাজনীতির ব্যস্ততা ছেড়ে কয়েক মিনিটের জন্য কৃষকের ভূমিকায় দেখা যায় বিএনপির এই প্রার্থীকে।

কৃষক নুর নবী জানান, জীবনে অনেক নির্বাচন দেখছেন। কিন্তু কোনো এমপি প্রার্থীকে ধানক্ষেতে নেমে চারা রোপণ করতে দেখেননি। নেতারা যদি পাশে থাকেন, তাহলে চাষাবাদ আরও সহজ হবে।

আমিরুল ইসলাম আলীম জানান, মাঠে না নামলে কৃষকের কষ্ট বোঝা যায় না। এই অঞ্চলের কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পান, সেচ, সার ও বাজার ব্যবস্থাপনায় ভোগান্তি না থাকে—এটাই তার লক্ষ্য।

তিনি আরও জানান, এই এলাকার মানুষের বহুদিনের দাবি একটি সেতু। তিনি নির্বাচনে জিতলে সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করবেন।

স্থানীয়রা জানান, একজন এমপি প্রার্থীকে এভাবে কাদায় নেমে কৃষকের সঙ্গে কাজ করতে দেখে তারা বিস্মিত হয়েছেন। এতে প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কিছুটা হলেও কমেছে বলে মনে করছেন তারা।

খামার উল্লাপাড়ার বাসিন্দা আইয়ুব আলী জানান, খামার উল্লাপাড়ার করতোয়া নদীর ওপর সেতু হলে কৃষকদের অনেক উপকার হবে। নদীর ওপারেই তাদের বেশির ভাগ ফসলি জমি।

এর আগে আমিরুল ইসলাম আলীম খামার উল্লাপাড়া বাজারে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধানক্ষেত   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close