রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
‎সেনা অভিযান
জেনেভা ক্যাম্পে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ
‎নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজারের বেশি ইয়াবা জব্দ করেছে। এ সময় জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক কারবারি ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
‎মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর ২টায় সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
‎সেনা সূত্র জানায়, গত কয়েক দিনে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা সেনা ক্যাম্প জানতে পারে যে, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে আসবে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজু। 

এই তথ্যের ভিত্তিতে অভিযানের প্রথম পর্যায়ে ভোর আনুমানিক ২টায় টাউনহল এলাকা থেকে রাজুকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার চার সহযোগী—রনি, রকি, সুমন ও মহিনকে গ্রেপ্তার করা হয়।
‎অভিযান ১২ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য ৩৬ লাখ, ৭১০ পুরিয়া, ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের ২টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ‘পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে আজ এই সফল অভিযান পরিচালনা করা হয়। তারা চুয়া সেলিম নামক আরেক শীর্ষ মাদক কারবারির কাছে এগুলো সরবরাহ করার পরিকল্পনা করছিল বলে জানায়। তবে তাকে পাওয়া যায়নি, ভবিষ্যতে এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তার করার জন্য আরও অভিযান পরিচালনা করা হবে। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
‎গ্রেপ্তারকৃত সকল আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  জেনেভা ক্যাম্প   মাদকদ্রব্য   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close