রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় প্রশাসনের বাধায় ভেস্তে গেল বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনি প্রচারণায় আয়োজিত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রচারণায় অংশ নিতে সকাল ১১টার পর থেকেই ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল বহর নিয়ে তারা বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে সমবেত হন।

এ সময় খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি দ্রুত মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং অন্যথায় জরিমানার হুঁশিয়ারি দেন। এতে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

পরবর্তীতে নেতাকর্মীরা ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবারও মোটরসাইকেল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে সেখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার উপস্থিত হলে মোটরসাইকেল চালকরা স্থান ত্যাগ করেন।

এদিকে, ওই এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উদ্বোধন শেষে সেখানে জড়ো হওয়া লোকজনের মাঝে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি বিতরণ করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close