মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধামইরহাটে বিএনপির প্রচারণা তুঙ্গে
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা।

প্রচারণাকালে ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জোহা ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’—এই স্লোগানে মুখর হয়ে উঠছে এলাকা।

ভোটাররা জানান, বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জোহা খান সবসময় এলাকার অসহায় ও সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামীতেও তিনি মানুষের কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা থেকে তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান।

একাধিক ভোটার বলেন, “ডাকলে যারে কাছে পাই, সে আমাদের জোহা ভাই। আমরা অবশ্যই ধানের শীষে ভোট দেবো এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

এদিকে বিএনপির নেতা-কর্মীরা জানান, শামসুজ্জোহা খানের বিজয় নিশ্চিত করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হচ্ছে।

প্রচারণা কার্যক্রমে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ধামইরহাট পৌরসভার নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশ নেন। এদিকে, ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রচারণা অব্যাহত রয়েছে।

ভোটারদের মতে, এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে শামসুজ্জোহা খান এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাট   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close