শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
কর্তৃপক্ষের আশ্বাসে ফরিদপুরে আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আদালতে ফিরলেন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে আইনজীবীরা ‘কোর্ট বর্জন’ করায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ হওয়ার পর  কার্যক্রম সচল। 

বুধবার (২৮ জুনুয়ারি) দুপুরে জেলার বিচার বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিচার কার্যক্রম সচল হয়েছে।

দুদিন ধরে মামলার শুনানি না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে বুধবার দুপুর পর্যন্ত বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু।

তিনি বলেন, “চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা আইনজীবী এবং মামলার পক্ষদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ এবং রুঢ় ব্যবহার করেন। এটি একেবারেই গ্রহণযোগ্য ছিল না।”
তাই সমিতি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক জরুরি সভা ডেকে ওই কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।

অ্যাডভোকেট পিলু বলেন, “পরিস্থিতি বিবেচনায় জেলা ও দায়রা মহোদয়ের আহবানে আমরা সমিতির কর্মকর্তা, সিনিয়র আইনজীবী ও বিজ্ঞ বিচারক গণ দীর্ঘ বৈঠক হয় ।”

তিনি বলেন,পরে বিচার বিভাগ আমাদের দাবির বিষয়টি বাস্তবায়নের আশ্বাসে এবং তাদের অনুরোধে আইজীবীদের কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিচার প্রার্থীদের ভোগান্তি এদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চলমান মামলার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে বিচারপ্রার্থীরা।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় অপেক্ষায় থাকলেও আইনজীবীরা না আসায় বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হতে দেখা যায়নি।

জেলার আলফাডাঙ্গা থেকে আসা এক বিচার প্রার্থী বলেন, এই আদালতে আইনজীবীদের কোর্ট বর্জন চলছে এটা জানা ছিল না, আমি শহরে এসেছি ৫৫ থেকে ৬০ কিলোমিটার দূর থেকে। বিষয়টি আগে জানা থাকলে এতো কষ্ট করতে হতো না।

একই রকম কথা বলেন সালথা থেকে আসা আরেক বিচারপ্রার্থী। তিনি বলেন, আদাতে বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকার। কারণ কোর্টে যে পরিমাণ মামলার জট তাতে যদি এভাবে আইনজীবীরা কর্মসূচি দেন তাহলে বিচার প্রার্থীদের ভোগান্তি আরও বাড়বে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close