শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ক্ষেতলালে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মহড়াটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহড়ায় উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, জয়পুরহাট-২ আসনের নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা এবং ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ মহড়া পরিচালনা করা হয়।

মহড়ার নেতৃত্ব দেন ক্ষেতলাল আর্মি ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, বিজিবির নায়েব সুবেদার মফিদুল ইসলাম, র‍্যাবের ডিএডি শাহ আলম এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

এছাড়াও মহড়ায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের অন্যান্য সদস্যরা অংশ নেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   যৌথ বাহিনী   মহড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close