রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্রীপুরে অগ্নিবীনা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে তারাকান্দিগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ব্যক্তি দীর্ঘ সময় ধরে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। দুর্ঘটনার কিছুক্ষণ আগে তাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে তিনি রেলপথের কাছাকাছি চলে গেলে দ্রুতগতির অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, “ঘটনার সময় ট্রেনটি নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করছিল। দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে, পরে স্বাভাবিক হয়।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   অগ্নিবীনা এক্সপ্রেস   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close