রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
নওগাঁয় জব ফেয়ার অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৬:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁয় ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ রচনায় শিল্প কারখানার ভূমিকা শীর্ষক জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) নওগাঁ টেকনিক্যাল কলেজ মাঠে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

এতে হোন্ডা, প্রাণ, এসিআই, ইয়ামাহা, গ্রিন মার্ট, রবি, ট্রিপল ইলেকট্রনিকস, বসুন্ধরা, নওগাঁ অটোমোবাইলসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের মোট ১০টি কোম্পানি অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে এবং সরাসরি পরীক্ষা গ্রহণ করে।

জব ফেয়ার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নওগাঁ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসিমুজ্জান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, ঢাকা কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম এবং সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান।

নাসিমুজ্জান বলেন, “কারিগরি শিক্ষায় শিক্ষিত কোন শিক্ষার্থী কখনো বেকার থাকে না। তারা দেশ ও বিদেশে চাকরি করে দেশের অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখে।”

আয়োজকরা জানান, জব ফেয়ারে অংশ নেওয়া কোম্পানিগুলো মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষা নিয়ে ২০০ জনকে চাকরি প্রদান করে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   জব ফেয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close