শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      
দেশজুড়ে
মদনে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৭
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার মদনে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মোয়াটি গ্রামের মৃত মুক্তল হোসেনের ছেলে স্বাধীনের সঙ্গে একই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে চান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত কথাকাটাকাটির একপর্যায় চান মিয়া তার দলবল নিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বাধীনের বাড়ির সামনে হামলা চালায়।

এই ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হন। তাদের মধ্যে সঞ্জু, মিয়া, আকাশ, কমলা, মারফত আলী, খাইরুল ও উজ্জ্বল মিয়া মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহত আঞ্জু মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আঘাতপ্রাপ্ত উজ্জ্বল মিয়া অভিযোগ করেন, আমার ছোট ভাই আমাদের না জানিয়ে সন্জু মিয়ার নিকট ১৭ শতাংশ জমি বিক্রয় করে দেয় এবং ১ লাখ টাকা বায়না নেন। আমাদের পরিবারের লোকজন জানার পর আমরা টাকা নিয়ে তাদের বাড়িতে গেলে সন্জু আমাদের জমি ফিরে দেবে না ও আমাদেরকে দেখে নিবে বলে হুমকি দেয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, “এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মদন   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close