শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শেরপুরে শোভাযাত্রা নিয়ে যুবককে কুপিয়ে আহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌর শহরে প্রতিমা নিয়ে ‘গস্ত’ (শোভাযাত্রা) দিতে যাওয়ার পথে লুমন ঘোষ নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের সকাল বাজার ঘোষপাড়া এলাকায় লুমনের নিজ বাড়ির সামনে ঘটনাটি ঘটে। আহত লুমন স্থানীয় কানাই লাল ঘোষের ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, শোভাযাত্রার সময় পৌর শহরের গরু হাটখোলা মোড়ে তিনজন মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকতে গেলে লুমন ঘোষসহ মিছিলে থাকা লোকজন তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই তিন যুবক স্থানীয়ভাবে মিথ্যা প্রচার চালান যে, লুমন তাদের মারধর করেছেন।

অভিযোগ অনুযায়ী, রাত ১২টার দিকে লুমন একা অবস্থানকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। লুমনের মাথার চারটি স্থানে গভীর জখম হয় এবং পায়ে আঘাত আসে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মাথার চারটি ক্ষতে ১৫টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে লুমন চিকিৎসাধীন।

এদিকে, মঙ্গলবার লুমনের মা শেফালী রানি ঘোষ শেরপুর থানায় বন্ধন, বিশাল, অপূর্ব, জয়, বিশ্ব, আতিক, দুর্যয়, বিজয়, উৎসব ও পদ্ধসহ নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বন্ধন ও অপূর্ব বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা চলছে।”

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   শোভাযাত্রা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close