শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
আদিতমারীতে নকল সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে নকল সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানানো হয়েছে, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(১) ধারা লঙ্ঘনের দায়ে বিএডিসি বীজ ও সার ব্যবসায়ী আবদুর রহমানকে জরিমানা করা হয়েছে। অভিযানে তার দোকানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নকল ও ভেজাল সার বিক্রির অভিযোগ জানিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে তিনি এই ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযানের সময় তার দোকান থেকে ৩১ বস্তা নকল সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।”

উপজেলা সহকারী কমিশনার আজিজা বেগম বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close