রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
হোমনায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৫
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার হোমনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী হোমনা থানাকে অবহিত করে যে ডুমুরিয়া গ্রামের জামাল মিয়ার বসতঘরে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আলিফ, জসীম, রাকিব, ইয়ামিন ও মেহেদীকে আটক করা হয়।

আটকদের দেওয়া তথ্য অনুযায়ী, জামাল মিয়ার বসতঘরের পাশে একটি গোয়াল ঘরে লুকানো বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার শাবল, লোহার পাইপ, চেইন হুইল এবং একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।

এদিকে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার (২৮ জানুয়ারি) আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং আটক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হোমনা   যৌথ অভিযান   অস্ত্র   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close