রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহী বিভাগীয় কমিশনার
নির্বাচনে তথ্যের স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ বলেছেন, নির্বাচনে কারো ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে এবং সরকার জনগণের কাছে পৌঁছাতে গণমাধ্যমকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ড. বজলুর রশীদ আজ পদ্মা আবাসিক এলাকার রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের জন্য নীতিমালা ২০২৫ শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘গণমাধ্যমের উপর জনগণের অগাধ আস্থা রয়েছে এবং নির্বাচন সম্পর্কিত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জনগণ বিশেষভাবে গণমাধ্যমের দিকে মনোযোগী থাকে।’ 

তিনি বলেন, ‘নির্বাচনে কে, কোথায়, কত ভোট পেল- কোন জায়গায়, কী পরিস্থিতি- এসব জানতে মানুষ অপেক্ষা করে। সেই তথ্যগুলো সরবরাহের ক্ষেত্রে সাংবাদিকদের সততা ও মান বজায় রাখা প্রয়োজন।’

ড. বজলুর রশীদ বলেন, ‘রাজশাহীর সংবাদমাধ্যমগুলো জাতীয় গণমাধ্যমেও গুরুত্বসহকারে সংবাদ প্রচার করছে, যা প্রশংসার যোগ্য।’ 

তিনি জানান, ‘দু- একটি চটকদার সংবাদ দিয়ে আলোচনায় আসা যায়, কিন্তু শেষ পর্যন্ত মাঠে থাকা কঠিন।’

তিনি আরও জানান, ‘উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিদিনের কার্যাবলি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং একইভাবে জেলা পর্যায়েও এই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি মিডিয়া সেল চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে- যার মাধ্যমে বিভাগীয় চিত্রগুলো সাংবাদিকদের সামনে নিয়মিত উপস্থাপন করা হবে।’

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে তথ্য প্রাপ্তির নিশ্চয়তা এবং কর্তৃপক্ষ ও গণমাধ্যমের মধ্যকার দূরত্ব কমানোর প্রতিশ্রুতি দেন। বিভাগীয় কর্মকর্তারা তরুণ হওয়ায় সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

উক্ত মতবিনিময় সভায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রধান বক্তার PowerPoint উপস্থাপন করেন এবং সভার সভাপতিত্বও করেন।

সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, উপ পরিচালক নাফেয়ালা নাসরীন, সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন প্রমুখ। 

স্থানীয় পত্রিকার অনুষ্ঠানে সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরাও অংশ নেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   তথ্য   স্বচ্ছতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close