রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে প্রবাসীর বাড়িতে হামলা, লুটের অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে টাকা ধার (কর্জ) না দেওয়ার বিষয়কে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ঢুকে হামলা, মারধর ও নগদ ৫ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ববিতা খাতুন বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হামছায়াপুর নওদাপাড়া গ্রামের সৌদি প্রবাসী একরামুলের স্ত্রী ববিতা খাতুনের কাছ থেকে প্রতিবেশী সাইফুল ইসলাম ও তার পরিবার বিভিন্ন সময়ে কিছু টাকা ধার নেন। পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো পুনরায় টাকা চাইলে ববিতা খাতুন তা দিতে অস্বীকার করেন। এর ফলে প্রতিপক্ষের সঙ্গে শত্রুতা শুরু হয়।

হামলার সময় সাইফুল ইসলাম, কহিনুর বেগম, ছাব্বির, আলী ও শাহিনুর বেগমসহ ২-৩ অজ্ঞাতনামা দেশীয় অস্ত্রধারী হামলাকারী ববিতা খাতুনের বাড়িতে প্রবেশ করে। তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে ববিতাকে এলোপাথাড়ি পেটায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বৃদ্ধ শ্বশুর মোজাম্মেল, শাশুড়ি রুবিয়া খাতুন এবং দুই সন্তান ইব্রাহীম ও আল ইমরানকেও আহত করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা গৃহবধূর শ্লীলতাহানি করার চেষ্টা চালান এবং জমি ক্রয়ের জন্য ঘরে রাখা ৫ লক্ষ টাকা ড্রয়ার ভেঙে লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগী ববিতা খাতুন বলেন, “টাকা কর্জ নিয়ে তারা ফেরত দিচ্ছে না, উল্টো চাইতে গেলে দলবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত কহিনুর বেগম বলেন, “আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ববিতার ছেলে ইব্রাহিম এ বিষয় শুনতে আমার স্বামী সাইফুল গিয়েছে। তখন বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।”

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   হামলা   লুট   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close