শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
এবার নির্বাচনে নিরপেক্ষ ভোট গ্রহণে আমরা সফল হব : ডিসি মনিরা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৯:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মনিরা হক বলেছেন, ‘‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট দিতে কেন্দ্রে আসেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।”
 
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে ইমাম সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এবার নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে নিরপেক্ষ ভোট গ্রহণে আমরা সফল হব—ইনশাআল্লাহ।”

জেলা প্রশাসক বলেন, “আপনারা শুধুমাত্র মসজিদের ইমাম নন, আপনারা সমাজের নেতা, আপনাদের কথা মানুষ শোনেন। এবার পাশাপাশি গণভোটের কথা বলবেন। ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের কথা তুলে ধরবেন। ‘হ্যাঁ’ ভোট দিলে কি সুবিধা, ‘না’ ভোট দিলে কি অসুবিধা তা তুলে ধরবেন। মানুষ নিজের পছন্দে ভোট দেবেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে ও ইফার ফিল্ড অফিসার মো. মাসুদ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম, জেলা তথ্য অফিসার এসএম আল আমিন প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ভোট গ্রহণ   ডিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close