রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নারী কর্মীদের গায়ে হাত তুললে সারাদেশে আগুন জ্বলবে : মামুনুল হক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আমাদের অনেক মা-বোনকে নির্বাচনি প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে। সন্ত্রাসী কায়দায় তাদের গায়ে হাত তোলা হচ্ছে। আমাদের নারী কর্মীদের গায়ে হাত আবার তোলা হয় বা তাদের নেকাব নিয়ে টানাটানি করা হলে সারাদেশে যে আগুন জ্বলবে। সেটা নেভানোর শক্তি কারো হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মামুনুল হক বলেন, ‘আগামী ১২ই ফেব্রুয়ারি দেওয়াল ঘড়িতে টাইম দেখে শাপলা কলি তুলবেন। তারপর দাঁড়িপাল্লায় মেপে রিকশায় চড়ে বাড়ি আসবেন। আমরা ১১ দল একজোট হয়েছি দেশের মানুষের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আপনারা নিজেদেরকে সংখ্যালঘু কেন ভাবেন! আপনারা আমরা সকলেই ভাই ভাই।’

বিবিয়ানা ও রশিদপুরের গ্যাস বণ্টন সম্পর্কে তিনি বলেন, ‘সবার আগে হবিগঞ্জের মানুষ এই গ্যাস পাবে। তারপর দেশের অন্যান্য জায়গায় যাবে। আমরা রাসুল (সা.) এর মত ন্যায্য বণ্টন নিশ্চিত করব।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সহিংসতা চাই না, আমরা একটি শান্তির বাংলাদেশ চাই। প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সহিংসতা থাকবে না।’

সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নারী কর্মী   হাত   মামুনুল হক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close