শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মুক্তিযোদ্ধা পদবী ব্যবহার, জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা পদবী ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ বগুড়া-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা নন এবং তার পক্ষে কোনো প্রকার প্রমাণ নেই।

এতে আরও বলা হয়, বগুড়া জেলা কিংবা সারিয়াকান্দি উপজেলার মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় অধ্যক্ষ শাহাবুদ্দিনের নাম নেই। তবুও তিনি নির্বাচনী প্রচারণায় বীর মুক্তিযোদ্ধা পদবী ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আব্দুল কদ্দুস সরকার, জহুরুল ইসলাম মণ্ডল, বাবলু মিয়া, ফজলুল করিম, গোলাম মোস্তফা ও শামিম হকসহ অন্যান্যরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মুক্তিযোদ্ধা   জামায়াত প্রার্থী   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close