রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তুহিন ভাই নির্বাচিত হলে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে : প্রকৌশলী লেলিন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, “শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ জন্য স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ প্রয়োজন।”

বুধবার (২৮ জানুয়ারি) নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী পথসভা ও উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা-আপনারা সংখ্যালঘু নন, বরঞ্চ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে আপনাদের সংখ্যালঘু বলবে না কেউ।”

প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, “আমরা কথা দিচ্ছি—আপনারা দেশের নাগরিক, আপনাদের সবকিছুই দেশের জন্য। তাই সব রকম সুযোগ-সুবিধা আপনাদেরকে দিয়ে যাব।”

তিনি আরও যোগ করে বলেন, “নীলফামারীর সার্বিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তুহিন ভাই নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

অধ্যাপক জগদীশচন্দ্র রায়ের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন, পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক জগদীশচন্দ্র রায়, সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায়, আওরঙ্গ জেব সুজন, আতাউর রহমান বাবু, শাহিন আহমেদ, নূরে আলম সিদ্দিকীসহ আরও অনেকে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  তুহিন   প্রকৌশলী লেলিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close