সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মুসলিম দেশে আলেম সমাজের অবমূল্যায়ন লজ্জাজনক : হান্নান মাসউদ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামীর বাংলাদেশ গঠনে আলেম, ওলামা ও সমাজের সৎ, যোগ্য মানুষদের স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন—নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মরহুম আজমির হুসাইন (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, “স্বাধীনতার পর থেকে এ দেশের আলেম সমাজ ধারাবাহিকভাবে নির্যাতন, অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। সমাজে আলেম-ওলামাদের যে সম্মান ও মর্যাদা পাওয়ার কথা ছিল, তা তারা পাননি। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আলেম সমাজের এ ধরনের অবমূল্যায়ন আমাদের জন্য লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “অতীতের ফ্যাসিস্ট শাসনামলে ওয়াজ মাহফিল পরিচালনার জন্যও অনুমতি নিতে হতো, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আলেম সমাজকে গুটিকয়েক মানুষের কাছে জিম্মি করে রাখা হয়েছিল। এসব বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়েছে।”

আগামী দিনের করণীয় প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, “সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে আলেম-ওলামা ও সৎ, নীতিবান মানুষদেরই ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যান পদে এগিয়ে আসতে হবে। তাদের নেতৃত্বেই সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া জরুরি। এই গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মার্কেট মসজিদের খতিব ক্বারি মাহমুদুল হাসান, বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা মুফতি সারওয়ার কাসেমী, হাতিয়া উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি সাহেদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আলেম সমাজ   হান্নান মাসউদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close