রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শামা ওবায়েদ
কেউ এনআইডি কার্ড, বিকাশ নম্বর চাইলে সেনাবাহিনী-পুলিশকে জানাবেন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আমার কানে আসছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইতেছে একটা দল। এটা একদম বেআইনি।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনাদের কাছে যদি কেউ ভোটার আইডি কার্ড চায়, বিকাশ নম্বর চায় তাহলে সেনাবাহিনী অথবা পুলিশকে জানাবেন। কারণ এগুলা যারাই করছে, বেআইনি কাজ করছে। নির্বাচনকে বিনষ্ট করার গভীর যড়যন্ত্র এটা।”

তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে সংসদে পাঠান তাহলে আমি সালথা-নগরকান্দার উন্নয়নে কাজ করতে পারব। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান তার সারাটা জীবন আপনাদের সেবা করে গেছেন। আপনাদের পাশে থেকেছেন। আমিও বাবার মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই।”

গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বারের সভাপতিত্বে ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন মিয়া, সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, বিএনপি নেতা নুরুদ্দিন মাতুব্বর, আবু মিয়া, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শামা ওবায়েদ   এনআইডি   বিকাশ   সেনাবাহিনী   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close