শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গণতন্ত্র রক্ষায় মানুষ বিএনপিকেই ভোট দেবে : গয়েশ্বর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“বিএনপি সব সময় জনগণের স্বার্থ রক্ষা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে তাই আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে”—বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি, বেগুনবাড়ি, জেলে পাড়া ও কাচারিপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। ইনশাআল্লাহ—আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই তার প্রমাণ হবে।”

এ সময় তার সাথে ছিলেন যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন, মীর মোহাম্মদ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রতন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র   বিএনপি   গয়েশ্বর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close