শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না : ইকবাল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“ভয়ভীতি, হুমকি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না”—বলে দৃঢ় মন্তব্য করেছেন পাবনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গয়েশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ভীতি ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। কিন্তু জনগণ এখন সচেতন। দাঁড়িপাল্লার জনপ্রিয়তা দেখে যারা আতঙ্কিত, তারাই এসব অপচেষ্টা চালাচ্ছে।”

ইকবাল হোসেন বলেন, “জনগণের ভোট ও ভালোবাসার ওপর ভর করেই দাঁড়িপাল্লা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র, হুমকি কিংবা অপতৎপরতা জনগণের রায়কে বাধাগ্রস্ত করতে পারবে না।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। এই বিজয় হবে জনগণের বিজয়।”

ইউনিয়ন জামায়াতের আমির সোলায়মান ফরাজির সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সদর উপজেলা জামাতের নায়েবে আমির খন্দকার জাকারিয়া, পৌর জামাতের সহকারী সেক্রেটারি একরামুল হক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, সদর উপজেলার সাবেক আমির ময়েজ উদ্দিন, জামায়াত নেতা গোলাম মোস্তফা, নুরুল ইসলাম প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সন্ত্রাসী কার্যক্রম   দাঁড়িপাল্লার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close