সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্রীপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (ডিবার পাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদ খান ও শহিদুল ইসলাম। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল মতিন। তিনি টেংরা (ডিবার পাড়) গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। আব্দুল মতিন ২০১৯ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ২০১৯ সালের একটি মামলায় আব্দুল মতিনসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা বাস্তবায়নে এএসআই এমদাদ খান ও শহিদুল ইসলাম টেংরা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই আসামি দৌড়ে পালিয়ে যায়। এ সময় আব্দুল মতিনের স্ত্রী, মেয়ে ও অন্যান্য স্বজনরা পুলিশের ওপর হামলা চালান। খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে।

ওসি জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   পুলিশ   হামলা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close